জঙ্গিবাদ আজ সারা বিশ্বের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে— বিয়ানীবাজার কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় বক্তারা

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৬

জঙ্গিবাদ আজ সারা বিশ্বের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে— বিয়ানীবাজার কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় বক্তারা
স্টাফ রিপোর্টার:
জঙ্গিবাদ আজ সারা বিশ্বের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে মোকাবেলা করতে হবে। এজন্য দেশের প্রতিটি মানুষকেই দায়িত্ব পালন করতে হবে। কারণ আমরা সকলেই এ দেশটাকে অনেক ভালোবাসি। আমাদের সকলের দেশের প্রতি মায়া ও ভালোবাসা রয়েছে। তাই আমরা জঙ্গিবাদের কারনে দেশটাকে ধ্বংস হতে দিবনা। আমরা সকলে মিলে এ দেশ থেকে জঙ্গিবাদ দূর করবো। শনিবার দুপুরে বিয়ানীবাজার সরকারি কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন ।
কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ’র সভাপতিত্বে ও প্রভাষক শফিউল্লা দিদার এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান। বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, চেয়ারম্যান দর্শন বিভাগ ও সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম মল্লিক, শিক্ষক পরিষদের সম্পাদক ফজলুর রব, শিক্ষক ও প্রতিনিধি বাংলাদেশ উন্মমুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর কুতুব উদ্দিন, শিক্ষামন্ত্রীর একান্ত সহকারি সচিব দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল প্রমূখ।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক(সংযুক্ত) প্রশান্ত কুমার মৃধা, ড. শরিফুর ইসলাম খান, ড.আবু ইউসুফ মোহাম্মদ শেরুজ্জামান, সহকারী অধ্যাপক মোহাম্মদ এনামুল হক তালুকদার, সহকারী অধ্যাপক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রভাষক মনির আলম, শফিকুল ইসলাম, আনোয়ার হোসাইন, ইসতিয়াক উদ্দিন, আব্দুল হালিম, খন্দকার কামরুজ্জামান, এমাদ উদ্দিন, আরিফুল হক আকন্দ, শোহা হাওয়া চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দিন, আতিকুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গগীর আলম তফরদার, ফাহমিদা খালেক নিতু, জহির উদ্দিন, সহকারী অধ্যাপক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুস শুক্কুর, সাংবাদিক এম সিন উদ্দিন ও মুকিত মুহাম্মদ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা কলেজের শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, তোমাদের সকলকে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। কারণ এক সময় বলা হতো মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয়। কিন্তু আজ দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া উচ্চ পরিবারের সন্তানরাও এ সমস্যায় জড়িয়ে পড়েছে। তবে আমরা বিশ্বাস করি, তোমরাই পারো এদেশ থেকে জঙ্গিবাদ দূর করতে। জঙ্গিবাদ দমনে প্রত্যেক শিক্ষার্থীদের ভূমিকা প্রসংশনীয় হবে বলে আমরা বিশ্বাস করি।
এছাড়াও সারা দেশের ন্যায় বিয়ানীবাজার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আজ জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এই সংবাদটি 486 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ