জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির আলোচনাসভা ও ইফতার মাহফিল শুক্রবার

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, জুন ১, ২০১৮

জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির আলোচনাসভা ও ইফতার মাহফিল শুক্রবার

জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল (১লা জুন) ১৫ ই রমজান শুক্রবার পৌর পয়েন্টের অভিজাত মাহিমা রেষ্টুরেন্টে অনুষ্টিত হবে। এ উপলক্ষে উপজেলা জাতীয় পার্টির উদ্যেগে গত বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাউন্সিলর খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি দিলু মিয়া, সহ-সভাপতি মতিউর রহমান, পৌর কমিটির আহবায়ক হাজী আব্দুল ছত্তার, প্রবীণ নেতা আতাউর রহমান আলতাব প্রমূখ।সভায় সকলের মতামতের ভিত্তিতে আগামীকাল ( ১৫ রমজান) শুক্রবার উপজেলা জাতীয় পার্টির ইফতার মাহফিলের তারিখ নির্ধারণ করা হয় । উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে জাতীয় পার্টির সর্বস্থরের নেতা-কর্মীকে উপস্থিত থাকার জন্য উপজেলা জাপার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া অনুরোধ জানিয়েছেন ।

এই সংবাদটি 741 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ