জগন্নাথপুরে গাঁজা সহ গ্রেফতার ১

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০১৮

জগন্নাথপুরে গাঁজা সহ গ্রেফতার ১

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় ২৫০ গ্রাম গাঁজা সহ ১জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিহল উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা (পশ্চিম পাড়া) গ্রামের মৃত একরাম আলীর ছেলে মোঃ গিয়াস উদ্দিন উরফে কামকা (৭৫)।
জগন্নাথপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশৗদ চৌধুরীর দিক নির্দেশনায় এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করিয়া গত রবিবার রাত ৮ টা ৫ মিনিটের সময় ২৫০ গ্রাম গাঁজা সহ মোঃ গিয়াস উদ্দিন উরফে কামকা (৭৫)কে গ্রেফতার করেন। উক্ত বিষয়ে এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী বাদী হয়ে থানায় এজাহার দায়ের করিলে মাদক মামলা রুজু করা হয়। মামলাটি এসআই মোঃ কবির উদ্দিন তদন্ত করিতেছেন গ্রেফতারকৃত আসামীকে গতকাল বৃহ:বার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।##

এই সংবাদটি 595 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ