ছোটদেশে খালেদ মাহমুদ ডালিম ফুটবল টুর্নামেন্টে’র ফাইনাল সম্পন্ন 

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৮

ছোটদেশে খালেদ মাহমুদ ডালিম ফুটবল টুর্নামেন্টে’র ফাইনাল সম্পন্ন 
 বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউপির ছোটদেশ তরুণ সংঘ আয়োজিত ‘খালেদ মাহমুদ ডালিম মিডবার ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা শুক্রবার (১৬ মার্চ ২০১৮ইং) বিকেল স্থানীয় মুড়িয়া ষাটশলা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলা নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়। পরে সরাসরি টাইব্রেকারে জয়তারা ফার্মেসি সুপাতলা ২-১ গোলে ছুটিয়াং টাইগার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ছুটিয়াং দলের হয়ে খেলেছেন দু’জন নাইজেরিয়ান খেলোয়াড়।
উপজেলা যুবলীগ নেতা ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী হামিদ আহমদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পাওয়ার প্লান্টের চেয়ারম্যান মো. মিছবাহ উদ্দিন, প্রধান বক্তা ছিলেন মুড়িয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল খায়ের|
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, তিলপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, বার্তা২৪ টেলিভিশনের চেয়ারম্যান ও বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ছাদেক আহমদ আজাদ, ছোটদেশ সমাজকল্যাণ সমিতির সভাপতি খছরুজ্জামান, বিয়ানীবাজার মাইক্রো উপকমিটির সভাপতি বিলাল আহমদ, ছোটদেশ ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি হুমায়ূন কবির শাহিদ, যুবলীগ নেতা রিপন আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক,ছোটদেশ তরুন সংঘের পরিচালক ও ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের সভাপতি, তাপাদার কামরুল হাসান, ক্লাবের সাধারণ সম্পাদক তারেক আহমদ প্রমুখ।
পরে অতিথিবৃন্দরা জয়তারা ফার্মেসি সুপাতলার অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও ৬ হাজার টাকা প্রাইজমানি এবং রানার্সআপ ছুটিয়াং টাইগার স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজারের হাতে ট্রফি ও প্রাইজমানি ৪ হাজার টাকা তুলে দেন।

এই সংবাদটি 862 বার পঠিত হয়েছে