ঢাকা |
প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৭
রাজশাহী বিভাগীয় চীফ :
রাজশাহীর তানোরে শিক্ষা সফরে গিয়ে ছাত্রীর সঙ্গে পাশাপাশি ছবি তুলে ফেসবুকে দেয়ায় এক স্কুল শিক্ষককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে জরিমানার টাকা ছাত্রীর পরিবারকে না দিয়ে নেতারা টাকা পকেটে রেখে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ওই ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।
ঘটনাটি ঘটে গত ৭ এপ্রিল। জানা গেছে, ওই দিন চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক সোনামসজিদে শিক্ষা সফরে যায় তানোর উপজেলার নারায়ণপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় সহকারী শিক্ষক নবিউল ইসলাম নবম শ্রেণির এক ছাত্রীকে একা পেয়ে তার সঙ্গে পাশাপাশি বসে কয়েকটি ছবি তোলেন। পরদিন সেই ছবি তার ফেসবুকে পোস্ট করেন নবিউল। ফেসবুকে ওই ছবি দেখে উত্তেজিত হয়ে ওঠেন এলাকাবাসী। তারা শিক্ষকের বিচারের দাবিতে স্কুল ঘেরাও করে বিক্ষোভ করেন।
এ ঘটনার পরপরই স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক, প্রধান শিক্ষক আইউব আলী ও বাধাইড় ইউপির যুবলীগ সভাপতি গণেশের নেতৃত্বে অফিস কক্ষে সালিশ বৈঠক বসে। বৈঠকে শিক্ষক নবিউল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা বিচারকদের হাতে তুলে দেন নবিউল।
তবে ছাত্রীর বাবার অভিযোগ, তিনি কোনো টাকা নেননি। তবে এ ঘটনার পর তার মেয়ে লজ্জায় স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এলাকায় কানাঘুষা হওয়ায় বাড়ির বাইরেও যেতে পারছে না।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আবদুল মালেক জানান, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজকালের মধ্যেই সেই জরিমানার টাকা ছাত্রীর বাবাকে দেয়া হবে।
এদিকে অভিযুক্ত সহকারী শিক্ষক নবিউল ইসলাম বলেন, অসংলগ্ন বা খারাপ উদ্দেশ্যে ছবিগুলো তোলা হয়নি। শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক পবিত্র। কয়েকজন ব্যক্তি এ ঘটনাকে পুঁজি করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তাকে জরিমানা করার বিষয়টা অন্যায্য বলে দাবি করেন তিনি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।