ঢাকা |
প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০১৬
ঢাকা, ২২শে আশ্বিন (৭ই অক্টোবর) :
সারা দেশে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় বেশকিছু পদক্ষেপ ও কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছে। এসব পদক্ষেপ ও কার্যক্রম সম্পর্কে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আগামীকাল ৮ অক্টোবর, শনিবার সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখবেন।
উক্ত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকার জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সংবাদ সংস্থার সাংবাদিকদের প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
উল্লিখিত প্রেস ব্রিফিংয়ের জন্য পূর্বনির্ধারিত কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিতব্য শিক্ষা ক্যাডারের ৩৪তম ব্যাচে যোগদানকৃত নবীন প্রভাষকদের ওরিয়েন্টেশন কর্মসূচি একই ভেন্যুতে আগামীকাল (শনিবার) সকাল ১০টার পরিবর্তে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।