ঢাকা |
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৭
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে বিক্ষোভকারীদের আটকে নতুন কৌশল নিয়েছে ইসরাইলের পুলিশ ও গুপ্তচর সংস্থার লোকজন। তারা ফিলিস্তিনিদের মতো মাথায় ও মুখে রুমাল বেঁধে বিক্ষোভকারীদের মাঝে ঢুকে পড়ছে এবং তাদের নির্যাতন ও আটক করছে।
বিক্ষোভকারী ফিলিস্তিনিরা কিছু বুঝে ওঠার আগেই আটক ব্যক্তিদের নিয়ে যাচ্ছে ইসরাইলের নিরাপত্তা সংস্থা। এ সময় ফিলিস্তিনিরা বাধা দিতে গেলে তাদের পিস্তল কিংবা রিভলবার দেখিয়ে গুলির হুমকি দেয়া হচ্ছে। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট, টেলিগ্রাফ, গার্ডিয়ান এবং ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
বিক্ষোভ শুরুর আগেই ফিলিস্তিনিদের মাঝে এসব গুপ্তচর ও পুলিশের লোক ছদ্মবেশে ঢুকে পড়ছে এবং তাদের হাতে থাকছে ফিলিস্তিনের পতাকা। যখনই ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ইসরাইলি পুলিশ ও সেনাদের সংঘর্ষ শুরু হচ্ছে তখন ছদ্মবেশীরা ইট-পাথর নিক্ষেপকারী ফিলিস্তিনিদের আটক করে নিয়ে যাচ্ছে।
বিষয়টি স্বীকার করেছে ইসরাইলের পুলিশ বহিনী। এ নিয়ে তারা এক টুইটার পোস্টে জানিয়েছে, “ছদ্মবেশে ইসরাইলের সীমান্তরক্ষী পুলিশ পশ্চিম তীরের রামাল্লাহ শহর থেকে তিন ফিলিস্তিনিকে আটক করেছে।”
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।