চুরের আছে নানান ফন্দি “ চুরের দশ দিন- সাউদের একদিন”

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জুন ৯, ২০১৬

চুরের আছে নানান ফন্দি “ চুরের দশ দিন- সাউদের একদিন”

ফয়জুল হক শিমুলঃ কথায় আছে না চো না শোনে ধর্মের কাহিনী । সে তার চুরি বিদ্যার জন্য বা তার চুরি পেশাগত কজের সফলতার জন্য যত ধরনের ফন্দি ফিকির আছে সকল ফন্দি ফিকিরের ব্যবস্থা করে থাকে । কিন্তু সে ব্যবস্থাটা বা ফিকিরটা করতে পারেনা, ধরা পড়লে পরের ফন্দি বা ফিকিরটা কি হবে । করলে ও তখন আর সে ফিকির কাজে আসে না । এজন্য আরেক টা প্রবাদ আছে “চুরি বিদ্যা বড় বিদ্যা, ঠেকলে বিদ্যা ধমাধম” এমনটাই ঘটেছে সিলেট ওসমানী বিমান বন্দরে গত শনিবার, দেড়শ রাউন্ড শটগানের গুলিসহ আটক লন্ডন প্রবাসী ছবুর। স্কেনার ফাঁকি দেয়ার জন্য তিনি সিগারেটের রাংছা দিয়ে গুলি মুড়িয়েছেন এমনভাবে যা দেখতে চকলেটের মত। সিলেট ওসমানী বিমান বন্দরের কর্মকর্তাদের চোখ ফাঁকি দেয়ার জন্য তিনি বার বার এগুলোকে চকলেট বলে উড়িয়ে দেয়ার চেষ্ঠা করেছেন। পরে বিমানবন্দর কর্মকর্তারা তার ব্যাগ খুলে দেখেন এগুলে ঠিকই শটগানের গুলি । ছবুর ব্রিটিশ নাগরিক , তিনি সরাসরি লন্ডন থেকে সিলেটের ফাøইটে আসেন। প্রশ্ন হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে তিনি কিভাবে লন্ডন থেকে এমিগ্রেশন অতিতক্রম করলেন। জিজ্ঞাসাবাদে ছবুর জানান- লন্ডনে তার ভাইয়ের শটগানের লাইসেন্স দেখিয়ে তিনি সেখান থেকে অতিক্রম করেছেন কিন্তু এখানে কোন কাগজপত্র দেখাতে পারেন নি। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়। “ কথায় আছে চুরের দশ দিন- সাউদের একদিন” সবুরের ব্যাপারে প্রাথমিকভাবে ঢাকার ব্রিটিশ হাইকমিশনকে অবগত করা হয়েছে। সোমবার এ ব্যাপারে বিস্তারিত একটি চিঠি পাঠানো হবে হাইকমিশনের উদ্দেশ্যে। এমনটাই জানিয়েছেন, বিমানবন্দর থানার ওসি গৌছুল হোসেন।

সংবাদে কাল্পনিক ছবি ব্যবহার করা হয়েছে। কারো ছবির সাথে মিলে গেলে সম্পাদক দায়ী নন।  see more www.somoychitro.com

এই সংবাদটি 753 বার পঠিত হয়েছে