ঢাকা |
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬
মোঃ মাইদুল ইসলাম
জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় একটি সেতু নির্মাণকাজে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৮ জানুয়ারি) দুদকের কুড়িগ্রাম জেলা সমন্বিত কার্যালয়ের একটি দল উপজেলার পাত্রখাতা এলাকায় তিস্তা খালের ওপর নির্মাণাধীন সেতুটি পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে।
দুদক সূত্রে জানা গেছে, সেতু নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ একাধিক অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দুদকের কর্মকর্তাদের সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) একজন নিরপেক্ষ প্রকৌশলী উপস্থিত ছিলেন। এ সময় এলজিইডির দায়িত্বরত প্রকৌশলী জুলফিকার আলি এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল মান্নানের উপস্থিতিতে সেতুর বিভিন্ন অংশ পরিমাপ ও সরেজমিন পরিদর্শন করা হয়।
বিশেষ করে সেতুর ব্লক অ্যাপ্রোচ রোড এবং হেরিং বন্ডে ব্যবহৃত ইটের মান যাচাই করা হয়। পরিদর্শনে ব্যবহৃত ইটের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে।
দুদকের সহকারী পরিচালক সাবদারুল ইসলাম বলেন, “ব্রিজের ব্লক ও অ্যাপ্রোচ রোডে ব্যবহৃত ইট অত্যন্ত নিম্নমানের বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। সংগৃহীত নমুনাগুলো ল্যাবরেটরি পরীক্ষার জন্য পাঠানো হবে।”
তিনি আরও বলেন, “ল্যাব রিপোর্ট ও নিরপেক্ষ প্রকৌশলীর পর্যবেক্ষণের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। প্রতিবেদনে কোনো অসংগতি বা আর্থিক অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।