ঢাকা |
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় ৫ দফা জানাজা নামাজ শেষে নিজ বাংলোর পাশে চির নিদ্রায় শায়িত হয়েছেন বর্ণাঢ্য এ রাজনীতিবিদ। তার মৃত্যুতে চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ ৭ দিনের শোক কর্মসুচী ঘোষণা করেছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের দক্ষিন প¬াজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে মন্ত্রী পরিষদ, সংসদ সদস্যগন জানাজায় অংশ নেন। পরে প্রধানমন্ত্রী শেথ হাসিনা ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় হেলিকপ্টারে লাশ আনা হয় নিজ জেলা হবিগঞ্জে। সকাল ১২টায় দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় হবিগঞ্জের কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে। জানাজায় অংশ নেন চীফ হুইফ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, সংসদ সদস্য এডভোকেট আবু জাহির, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান, সাবেক চীফ হুইপ আব্দুস সহিদ, পিপি সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক পিপি আকবর হোসেইন জিতু, সাবেক সংসদ সদস্য চৌধুরী আব্দুল হাই, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার সাজিদুর রহমান, ওসি মোঃ নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠানসহ সিলেট বিভাগের বিভিন্ন এলাকার সংসদ সদস্যগণ ছাড়াও আওয়ামীলীগ, বিএনপি, জাপাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ হাজার-হাজার মুসল¬ী। জানাজা শেষে প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ বিভিন্ন সংগঠন তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায়।
তৃতীয় জানাজা দুপুর ২টায় মাধবপুর মাধবপুর পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মোহম্মদ আলী পাঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ্ মোঃ মুসলিম, এনামুল হক মোস্তফা শহীদের সন্তান নিজামুল হক রানাসহ হাজারো মুসল¬ী অংশ নেন।
বিকাল ৪টায় চুনারুঘাট ঈদগা মাঠে অনুষ্ঠিত হয় চতুর্থ জানাজা। এতে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাউদ্দিন সিরাজ পিপি, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটির ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সহ-সাধারণ সম্পাদক আরিফুল হাই রাজিব, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশহুদুল কবীর, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, মুক্তিযোদ্ধাগন, দলীয় নেতাকর্মীসহ ১০ সহস্রাধিক মুসল¬ী।
জানাজা শেষে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, চা বাগান নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ বিভিন্ন সংগঠন তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায়।
সর্বশেষ বিকাল ৫টায় শায়েস্তাগঞ্জের কুটিরগাঁও গ্রাম অনুষ্ঠিত হয় ৫ম জানাজা। এতে শায়েস্তাগঞ্জের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ হাজার-হাজার মানুষ অংশ নেয়। সন্ধ্যায় নিজ গ্রাম কুটিরগাঁওয়ের তার বাংলোর এক কোণে মা-বাবার পাশে তাকে শায়িত করা হয়।
প্রতিটি জানাজার নামাজের পুর্বে মরহুম এনামুল হক মোস্তফা শহীদকে শেষ শ্রদ্ধা জানাতে এবং তাকে এক নজর দেখতে চুনারুঘাট, মাধবপুর ও শায়েস্তাগঞ্জে হাজার-হাজার মানুষের ঢল নামে। এনামুল হক মোস্তফা শহীদের লাশ ঈদগা মাঠে নিয়ে আসলে আবাল, বৃদ্ধ বণিতা তাকে এক নজর দেখার জন্য ছুটে আসেন এবং মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসব জানাজায় সংক্ষিপ্ত শোক সভায় স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগ আপ¬ুত হয়ে পড়েন। জানাজা পূর্ব আলোচনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, সংসদ সদস্য এডভোকেট আবু জাহির, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, আন্তজার্তিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মোহম্মদ আলী পাঠান, সাবেক পিপি আকবর হোসেন জিতু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ্ মোঃ মুসলিম, এনামুল হক মোস্তফা শহীদের সন্তান নিজামুল হক রানা, পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, আলহাজ্ব ইন্তাজ উল¬া মাষ্টার, আব্দুর রশিদ, ওয়াহেদ আলী মাস্টার, সিরাজুল ইসলাম. শামসুজ্জামান শামীম, আবেদ হাসনাত সনজু চৌধুরী, এজাজ ঠাকুর চৌধুরী, মানিক সরকার, মোস্তাফিজুর রহমান রিপন ও সাইফুল আলম রুবেল ও বিএনপি নেতা হোসাইন আলী রাজন প্রমুখ।
এদিকে এনামুল হক মোস্তফা শহীদের মৃত্যুতে চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ ৭ দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগের কার্যালয়সহ বিভিন্ন ভবন ও প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারন করছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।