চিরিরবন্দরে চোলাই মদপানের সময় যুবক আটক

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৬

চিরিরবন্দরে চোলাই মদপানের সময় যুবক আটক

 

মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পল্লীতে চোলাই মদ পানের সময় হাতে-নাতে রিফাত সুলতান রাসেল (২২) নামে এক যুবককে ভ্রাম্যমান আদালত আটক করেছে। এ ঘটনাটি পুনট্রি ইউনিয়নের তুলশীরামপুর গ্রামে ঘটেছে।
ভোটার কেন্দ্র জ্বালাও-পোড়াও এবং পুরিশের ওপর হামলা মামলার আসামী রিফাত সুলতান রাসেলকে চোলাই মদ পানের সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ মাহমুদ তাকে হাতে-নাতে আটক করেন। এসময় ভ্রাম্যমান আদালত তাকে ৫০০ টাকা জরিমানা করে। ধৃত যুবককে তুলশীপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে।

এই সংবাদটি 624 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ