চিকিৎসার জন্য সাহয্যের আবেদন: মানবতার কলাণে একটু হাত বাড়িয়ে দিলে মেধাবী ছাত্র রোকনজ্জামানের জীবন প্রদীপ নিভবে না।

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, মে ৩, ২০১৬

চিকিৎসার জন্য সাহয্যের আবেদন: মানবতার কলাণে একটু হাত বাড়িয়ে দিলে মেধাবী ছাত্র রোকনজ্জামানের জীবন প্রদীপ নিভবে না।

ফয়জুল হক শিমুল : কদিন পর বড় ডিগ্রী নিয়ে মা বাবার মুখ উজ্জল করে দেশ ও জাতির সেবা করার প্রবল ইচ্ছা ও কথা ছিল যার । কিন্তু তা আর হলোনা। মরণব্যাধী ক্যান্সার আক্রান্ত হয়ে বিগত ২ মাস যাবত ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে মৃত্যুর পথযাত্রী ২০ বছরের টগবগে তরুণ রোকনুজ্জামান। বাড়ী বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের সারপার গ্রামে।
পিতা হাফিজ শামছুল হক উরফে ডুগা হাফিজ সাব। শান্ত শিষ্ট মেধাবী ছাত্র রোকনুজ্জামান । সারপার হাফিজিয়া দাখিল মাদরাসায় ৫ম শ্রেণীতে বৃত্তি পেয়েছিল রোকন। পরে পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে এ গ্রেডে উত্তীর্ণ হয়ে বর্তমানে সিলেট এম সি কলেজে রসায়ন বিভাগে অনার্স শেষ বর্ষে অধ্যায়নরত। তার চিকিৎসার জন্য গরীব পরিবারের পক্ষে উন্নত চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছেনা।

তাই মানবতার কলাণে আমরা একটু হাত বাড়িয়ে দিলে হয়ত রোকনজ্জামানের জীবন প্রদীপ নিভবে না। আপনাদের সহযোগিতায় হয়ত জ্বলে উঠবে একটি তরুণ- তাজা প্রাণ । আসুন আমরা একুটু হাত বাড়াই। শেষ চেষ্ঠাটুকুতে শরীক হই ।  এলাকার অনেক বিত্তবানর ইতিপূর্বে তার সাহায্য সহযোগিতা করেছেন। কিন্তু ঢাকা পিজি হাসপাতালে তার চিকিৎসা কার্যক্রমের উন্নতি হচ্ছেনা বিধায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হচ্ছে । এজন্য ব্যয় হবে প্রায় ৫০ লক্ষ টাকা। সারপার যুব সমাজের পক্ষ থেকে মানবতার কল্যাণে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য সমাজের সর্বস্তরের জনসাধারণের নিকট অনুরোধ জানানো হয়েছে।
সাহায্য পাঠাবার ঠিকানা : যৌথ একাউন্ট- হালিমা খানম- শাহিন আহমদ, সঞ্চয়ী হিসাব নং- ০০০৭০৩১০০৫৩৯০৫, যমুনা ব্যাংক লিঃ ,বিয়ানীবাজার, সিলেট। ২) বিকাশ নং- ০১৭২৪-৯৬৮৩১৩ (শাহরিয়ার হোসাইন নাজমুল )। প্রয়োজনে, (মারুফ-০১৭৬০৯১০৯১৫) (শাহিন- ০১৮৬২৯৭৫৬৫৮) (সাহেদ- ০১৭৮১৬০৬৫৮৪).

 

এই সংবাদটি 562 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ