চারঘাটকে মাদক ও বাল্যবিয়ে মুক্ত করতে সাইকেল প্রচারাভিযান

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৭


রাজশাহী বিভাগীয় চীফ:
মাদক ও বাল্য বয়ে মুক্ত উপজেলা গড়তে দি হাঙ্গার প্রজেক্ট ও সরদহ ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাইসাইকেল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টায় রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা শেষে ওই ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী, অভিভাবকদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলামের নেতৃত্বে নয়টি ওয়ার্ডে সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারন চন্দ্র বর্মনসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অভিবাবকবৃন্দ।
সভায় ইউএনও আশরাফুল ইসলাম বলেন, বাল্যবিয়ে ও মাদক উক্ত করতে সরদহ ইউনিয়ন থেকে শুরু হলো প্রচারাভিযান। এ অভিযান শেষে কঠোর ভাবে পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলাকে মাদক ও বাল্যবিয়ে মুক্ত করতে ইউএনও আশরাফুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারন চন্দ্র বর্মন ও ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু একাত্মতা ঘোষণা করেন।

এই সংবাদটি 462 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ