চান্দগ্রাম আবদেবারী (র:) হাফিজিয়া মাদরাসার ছাত্রাবাস ও এতিমখানা উদ্বোধন

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৮

চান্দগ্রাম আবদেবারী (র:) হাফিজিয়া মাদরাসার ছাত্রাবাস ও এতিমখানা উদ্বোধন

মোস্তফা উদ্দিন. সময়চিত্র: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৩নং নিজবাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রাম আবদেবারী (র:) হাফিজিয়া মাদরাসার ছাত্রাবাস ও এতিমখানার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ মার্চ) মাদরাসা হলরুমে কোরআনে তেলাওয়াত (খতম) দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধন করেন মুফতি মাও: গিয়াস উদ্দিন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাও: মাহমুদুর রহমান।

মাও: কুতুবুল আলমের সঞ্চালনায় ও হাফিজ মুজিবুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে ছাত্রাবাস ও এতিমখানা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়াম্যান ময়নুল হক মাস্টার, আমেরিকা প্রবাসী হাফিজ এহিয়া আহমেদ মোস্তফা উদ্দিন, লন্ডন প্রবাসী মাস্টার বুরহান উদ্দিন, জামাল আহমদ, আলতাফ হোসেন, মঈন উদ্দিন, ফয়েজ উদ্দিন, লুৎফুর রহমান, হাজী ইব্রাহীম আলী, রেজাউল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য হাজী তেরা মিয়া, মাও: শামীম আহমদ, ইসলাম উদ্দিন, মাস্টার সাঈদুল ইসলাম, কমিটির সাধারণ সম্পাদক সাইদুল আলম, মাও: নুরুল ইসলাম, খায়রুল আলম নুনু, জামাল উদ্দিন, কামাল আহমদ, হাফিজ ফখরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন- স্বীয় মুর্শিদ বদরপুরী (র:) নির্দেশে এই মাদরাসাটি প্রতিষ্ঠা করেন মরহুম আব্দুল বারী (র:) ।

এর ধারাবাহিকতায় এলাকাবাসীর প্রচেষ্ঠায় এ পর্যন্ত মাদরাসাটি দিন দিন উন্নতির দিকে ধাবিত হচ্ছে। এছাড়া প্রবাসীদাতাদের একান্ত প্রচেষ্ঠা ও আর্থিক সহযোগিতায় আজ মাদরাসাটিতে এতিমখানা ও ছাত্রাবাস চালু হল। বক্তারা মাদরাসার উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।

যাদের আর্থিক সহযোগিতায় এতিমখানা ও ছাত্রাবাস পরিচালিত হচ্ছে তাদের মধ্য থেকে আমেরিকা প্রবাসী হা: এহিয়া আহমেদ, মস্তফা উদ্দিন, লন্ডন প্রবাসী হাজী মঈন উদ্দন, সরফ উদ্দিন, লুৎফুর রহমান, হাজী ইব্রাহীম আলী, রেজাউল ইসলাম কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এই সংবাদটি 644 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ