ঢাকা |
প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, মে ১৪, ২০১৮
বড়লেখা প্রতিনিধিঃ পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলা চান্দগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে স্থানীয় চান্দগ্রাম বাজারে এক বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ মে ) বিকাল ৫ ঘটিকার সময় র্যালিটি চান্দগ্রাম বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা অফিসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক শাখার সাবেক সভাপতি নাইম হোসেন
তালামীযের সিলেট জেলা পূর্ব শাখার সদস্য আনোয়ার হোসেন রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা আল ইসলাহ’র সভাপতি আব্দুর রহমান সৎপুরী, বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক কাজী মাওঃ আব্দুল মুমিত, কাজী মাওঃ আব্দুর রহমান চান্দগ্রামী, আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক শামছুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ মাহবুবুল আলম, মাওঃ কুতুবুল আলম, উপজেলা তালামীযের সভাপতি মুসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জয়নুল ইসলাম ও আতিকুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন-পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস । তাৎপর্যের মাস। রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলায় পানাহার ও হোটেল রেস্তোরা বন্ধ রাখার অনুরোধ জানান এবং রমজানে ক্বোরআন নাজিলের মাস তাই অত্র এলাকায় ঐতিহ্যবাহী দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট্রের চান্দগ্রাম মাদরাসা শাখায় অত্র এলাকার ছাত্র-ছাত্রীদের ক্বোরআন প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করার আহবান জানান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।