চাদে আত্মঘাতী সিরিজ হামলায় নিহত ২৭

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৫

চাদে আত্মঘাতী সিরিজ হামলায় নিহত ২৭

মধ্য আফ্রিকার দেশ চাদের একটি দ্বীপে পৃথক তিনটি আত্মঘাতী বোমা হামলায় ২৭ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরো ৮০ জন।

আজ শনিবার দেশটির লেক চাদ দ্বীপে এ সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে বোকো হারাম এ হামলা চালাতে পারে।
সংবাদ সংস্থা এএফপির খবরে বলা হয়, দ্বীপটির লুলু এলাকার একটি সাপ্তাহিক বাজারের কয়েকটি স্থানে এ হামলার ঘটনা ঘটে। গত মাসে সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম চাদে হামলা চালালে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। জরুরি অবস্থার মধ্যেই আজ দ্বিতীয় হামলার ঘটনা ঘটল।

এই সংবাদটি 865 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ