ঢাকা |
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৭
পাবনা ব্যুরো অফিস :
চাটমোহরে নির্মানাধীন সড়ক উদ্বোধনের ভগ্নদশায় পরিণত হয়েছে। সড়কটি হলো আগেই চাটমোহর-হান্ডিয়াল। সড়কের কাজ এখনো শেষ হয়নি। কিন্তু তার আগেই তৈরি হয়েছে বড় বড় গর্ত। হান্ডিয়ালসহ চলনবিল অঞ্চলের মানুষের অনেক প্রত্যাশিত এই সড়ক শুরুতে যেন ধ্বংস হয়ে যাচ্ছে। প্রতিদিন সৃষ্টি হওয়া এসব গর্তে পড়ে বাস-ট্রাক আটকে থাকছে। নিম্নমানের কাজ এবং সঠিক তদারকির অভাবে সৃষ্টি হয়েছে রাস্তাটির বেহাল দশা। বর্ষা আসার আগেই সড়কের উভয় পাশের ব্লকেও চিড় ধরেছে এবং কোনো কোনো জায়গায় ধসে পড়েছে। ঝুঁকিপূর্ণ এই রাস্তা দিয়েই প্রতিদিন চলছে হালকা ও ভারী যানবাহন। বড় ধরনের দুর্ঘটনা এখন সময়ের ব্যাপার মাত্র। কর্তৃপক্ষের উদাসীনতা দেখে মনে হচ্ছে, এটি কোনো বিষয়ই নয়। হান্ডিয়ালবাসীর দীর্ঘদিনের দাবি এবং আন্দোলনের ফসল হলো এই সড়ক। সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই সড়কের দরাপপুর ব্রিজের নির্মাণ কাজসহ সড়ক নির্মাণ কাজ পরিদর্শনও করেছেন। কয়েক মাস আগেও জেলা ও উপজেলা থেকে বিচ্ছিন্ন হান্ডিয়ালবাসীকে তাড়াশের মান্নান নগর ও গুরুদাসপুরের কাছিকাটা বিশ্বরোড হয়ে ছাইকোলা দিয়ে প্রায় ৪০ কিমি পথ ঘুরে চাটমোহর উপজেলা শহরে যেতে হতো। এই সড়ক তৈরি হওয়ার মাধ্যমে প্রায় ২৫ কিমি দূরত্ব কমে গেছে। এছাড়া বগুড়া, রংপুর ও ঢাকাগামী যশোর, কুষ্টিয়া, পাবনার যানবাহন বিকল্প পথ হিসেবে এই সড়ক ব্যবহার করছে। যদিও সড়কটি উদ্বোধন হয়নি। তারপরও ভারী যানবাহন চলছে অবাধে। সড়কের কয়েকটি স্থানে দেবে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। তাছাড়া দরাপপুর ব্রিজের দু’পাশের মাটি ধসে গেছে। সড়কটি সংস্কারসহ অন্যান্য কাজ জরুরী ভিত্তিতে কারা দাবি জানিয়েছেন এলাকাবাসী।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।