ঢাকা |
প্রকাশিত: ৪:৩৪ পূর্বাহ্ণ, মে ২, ২০১৭
পাবনা জেলা ব্যুরো :
৫০ সয্যা বিশিষ্ট পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসকসহ ৩২ চিকিৎসকের পদ থাকলেও ২২ টি পদ দীর্ঘদিন যাবৎ শূন্য রয়েছে। এ হাসপাতালে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও একজন ও এখানে কর্মরত নেই। কাগজে কলমে ১০ জন চিকিৎসক কর্মরত থাকলেও এর মধ্যে ৪ জন গত প্রায় ৫ বছর যাবত কর্মস্থলে অননুমোদিত ভাবে অনপুস্থিত আছেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা প্রশাসনিক দায়িত্ব পালন করায় কার্যত ৫ জন চিকিৎসক রয়েছেন এখানে। এর মধ্যে একজন দুই মাসের ট্রেনিং রয়েছেন। ফলে ৪ জন চিকিৎসক দিয়ে কোন মতে জোড়াতালি দিয়ে চলছে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। চিকিৎসক সংকটের কারণে চাটমোহরের তিন লক্ষাধিক মানুষ বঞ্চিত হচ্ছেন কাঙ্খিত চিকিৎসা সেবা থেকে।
এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগিরা জানান, চিকিৎসক সংকটের কারণে আমাদের দীর্ঘসময় লাইনে দাড়িয়ে থাকতে হয়। শিশু বৃদ্ধরা বেশি ভোগান্তির শিকার হন। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় আমাদের দূর দূরান্তে গিয়ে চিকিৎসা নিতে হয়। এছাড়া হাসপাতালের যে অ্যাম্বুলেন্সটি আছে তা লক্কর ঝক্কর হওয়ায় রোগি নিয়ে যথাসময়ে গন্তব্যে পৌছাতে পারে না। এসময় প্রাইভেট অ্যাম্বুলেন্সের উপর আমাদের ভরসা করতে হয় যা ব্যয় বহুল।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সবিজুর রহমান জানান, জুনিয়র কনসালটেন্ট সার্জারী, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন, জুনিয়র কনসালটেন্ট গাইনী, জুনিয়র কনসালটেন্ট অ্যানেসথেসিয়া, জুনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি, জুনিয়র কনসালটেন্ট আর্থোসার্জারী, জুনিয়র কনসালটেন্ট শিশু, জুনিয়র কনসালটেন্ট চক্ষু, জুনিয়র কনসালটেন্ট ইএনটি ও জুনিয়র কনসালটেন্ট চর্ম পদে কোন বিশেষজ্ঞ চিকিৎসক এ হাসপাতালে কর্মরত নেই। এছাড়া ডেন্টাল সার্জন, সহঃ সার্জন অ্যানেসথেসিষ্ট ও সহকারী সার্জন (আই এম ও) পদ ও ফাঁকা রয়েছে। ১১ টি ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রে ১১ জন সহকারী সার্জন থাকার কথা থাকলেও ৬ টি পদ ফাঁকা রয়েছে।
তিনি আরো জানান আউটডোরে প্রতিদিন প্রায় আড়াইশ থেকে তিনশ রোগী চিকিৎসার নিতে আসেন। হাসপাতালে ভর্তিকৃত রোগী ও ইমার্জেন্সী বিভাগের রোগী ও দেখতে হয়। সব মিলিয়ে যে কয়েকজন চিকিৎসক এখানে কর্মরত আছেন তারা চাপের মধ্যে থেকেও সব সময় সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেন।
এ ব্যাপারে পাবনার সিভিল সার্জন ডাঃ মোঃ তাহাজ্জেল হোসেন জানান, পুরো পাবনায় ৫২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ৭ জন। এর মধ্যে ডেপুটেশনে আছে ৫ জন। ৪ জন চিকিৎসক অনুনমোদিত ভাবে অনপুস্থিত প্রসঙ্গে তিনি জানান, প্রতি মাসে আমরা উর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি অবহিত করছি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।