ঢাকা |
প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০১৭

পাবনা ব্যুরো অফিস :
পাবনার চাটমোহরে মোবাইল চুরির অভিযোগ এনে এক শিশুকে পিটিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে বস্তা সেলাই করা সুঁচ দিয়ে খুঁচিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের চিরইল গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত ওই শিশুকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা। আহত শিশু হলো চিরইল গ্রামের মো. কামরুল হোসেনের ছেলে। এ ঘটনায় শিশুটির মা নাসিমা খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এই ঘটনার সাথে জড়িত অভিযুক্ত সাজেদুর রহমান (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে। সাজেদুর চিরইল এলাকার মো. আজিত হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও শিশুটির মা নাসিমা খাতুন জানান, পাশের বাড়ির মৃত পানাই সরদারের ছেলে আজিতের বাড়িতে শুক্রবার দিনগত রাতে ঘরের সিঁধ কেটে মোবাইল চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ঘটনার পর আজিত তার ছেলে সাজেদুর ও অন্য সহযোগীরা মিলে সকালে বাড়িতে এসে মোবাইল চুরির অভিযোগ এনে রাইদুলকে তাদের বাড়িতে নিয়ে যায়। এ সময় তারা দড়ি দিয়ে বেঁধে শিশুটিকে নির্মমভাবে পেটাতে থাকে। পরে তারা রাইদুলের শরীরে বস্তা সেলাই করা সুঁচ দিয়ে বিভিন্ন জায়গায় খোঁচায়। রাইদুলের মা এ সময় বাধা দিতে গেলে তাকেও পেটায় আজিত গং। পরে তারা শিশুটির মা’র কাছ থেকে জোর পূর্বক মোবাইলের ক্ষতি পূরণ হিসেবে ১ হাজার ৫শ’ নেয় বলে অভিযোগ করেন তারা। নাসিমা খাতুন বলেন, আমার ছেলেকে ও আমাকে নির্যাতন করার বিচার চাই আমি।
আজিত হোসেন মারপিটের বিষয়টি অস্বীকার করে বলেন, রাইদুল এলাকায় একাধিক চুরির সাথে জড়িত ছিল। এর আগে এলাকায় তার বিচারও হয়েছে। মোবাইল উদ্ধার করা যায়নি। তবে এলাকাবাসী দু-একটা চড় থাপ্প্ড় দিয়েছে বলে স্বীকার করেন তিনি।
ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক জানান, আমার কাছে শিশুটির মা এসেছিলো। আমি তাকে হাসপাতালে ভর্তি করতে বলেছি এবং পরবর্তীতে এই বিষয়ে ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দিয়েছি।
থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এই ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।