ঢাকা |
প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৮
সিলেট প্রতিনিধি :: চাকরির প্রলোভন দেখিয়ে গাজীপুরের টঙ্গী থেকে সিলেটে নিয়ে হোটেল কক্ষে আটকে রেখে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করেছে পঞ্চাশ বছর বয়সী মজিবুর রহমান। রোববার বেলা আড়াইটার দিকে নগরীর হোটেল অর্কিড গার্ডেনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে ওই কিশোরীকে উদ্ধার ও ধর্ষককে আটক করা হয়। আটক মজিবুর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার সোনারামপুর গ্রামের মৃত তারু মিয়ার ছেলে।
র্যাব জানায়, বাবা-মায়ের সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল ওই কিশোরী (১৪)। তাকে চাকরি দেয়ার প্রলোভন দেখেিয় মজিবুর রহমান গত বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের টঙ্গী থেকে সিলেটে নিয়ে আসে। সিলেট নগরীর কোতোয়ালী এলাকায় অর্কিড গার্ডেন নামক হোটেলের ৩০২নং কক্ষে আটকে রেখে ওই কিশোরীকে ধর্ষণ করেন মজিবুর।
র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান জানান, কিশোরীর বাবার নিখোঁজ ডায়েরির সূত্র ধরে তাকে উদ্ধারে তৎপর হয় র্যাব। গতকাল রবিবার সিলেটে হোটেলের একটি কক্ষ থেকে ওই কিশোরীকে উদ্ধার এবং ধর্ষক মজিবুরকে আটক করা হয়। মজিবুরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।