চাঁদ দেখা গিয়েছে, কাল থেকে রোজা

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, জুন ৬, ২০১৬

চাঁদ দেখা গিয়েছে, কাল থেকে রোজা

চাঁদ দেখা গিয়েছে, কাল থেকে রোজা

আজ চাঁদ দেখা গিয়েছে, কাল মঙ্গলবার থেকে শুরু হচ্চে পবিত্র মাহে রমজান। মঙ্গলবার থেকে শুরু হবে সিয়াম সাধনার এই মাস।

রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের জন্য আজ সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

দেশে মুসলিম সম্প্রদায়ের ঘরে ঘরে ইতোমধ্যে রমজানের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজ চাঁদ দেখায় ভোর রাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে শুরু হবে পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা। এ কারণে সন্ধ্যায় ধর্মপ্রাণ মুসলমানদের দৃষ্টি ছিল আকাশের দিকে। চাঁদ দেখার খবর পাওয়ায় শুরু হল তারাবির নামাজের প্রস্তুতি।

এই সংবাদটি 682 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ