চাঁদের কণা ————শাকেরা বেগম শিমু

প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, মে ১, ২০১৬

স্বর্গ থেকে মর্ত্যে নেমে এল চাঁদের কণা,
হৃদয় থেকে হারিয়ে গেল দুঃখের যত ফণা।
আজ নেমেছে আপুর কোলে পূর্ণিমার ঐ চাঁদ,
তার আলোতে সবার মনে ভাঙলো খুশির বাঁধ।
আজ এইদিনের খুশির প্রকাশ হবে নাতো ভাষায়,
কবে থেকে ছিলাম মোরা চাঁদের কণার আশায়।
সেই আশাটাই করতে পূরণ চাঁদ এসেছে নেমে,
সবার মনেই খুশির জোয়ার বইছে থেমে থেমে।
আজকে আপুর আজিবনের স্বপ্ন পূরণ হলো,
তাদের আধাঁর ঘরে আজ এক আলোর প্রদীপ এলো।
পুষ্পহীনা বাগিচাতে ফুটলো গোলাপ ফুল,
এতটা দিন ছিল তাদের শূন্য মলিন কোল।
সে কোল ভরিয়ে দিলে খোদা তুমি মেহেরবান,
শোকর তোমার দরবারে হে রহিম ও রহমান।।।

এই সংবাদটি 334 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ