ঢাকা |
প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৬
হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ গ্রামে চাঁদা না দেয়ায় সাহাবুদ্দিন নামের এক ব্যবসায়ী পিটিয়ে আহত করে তার জমি থেকে আখ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের মোগল মিয়ার পুত্র কাশেম, মশ্বব আলীর পুত্র আরজু মিয়া, হান্নান মিয়া ও আলফু মিয়া ও তার লোকজন দীর্ঘদিন ধরে আড়তদার সাহাবুদ্দিনের নিকট চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে সাহাবুদ্দিন অস্বীকার করায় দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে উঠে এবং গত ৬ ফেব্র“য়ারি সকাল ৯টার দিকে সাহাবুদ্দিনের আখ জমিতে এসে উলে¬খিতরাসহ ১০-১৫ জন লোক চাঁদার টাকা চায়। টাকা দিতে অস্বীকার করলে তাকে পিটিয়ে আহত করে তার জমি থেকে আখ কেটে ক্ষতিসহ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সাহাবুদ্দিনকে চিকিৎসা দেয়া হয়েছে। দুর্বৃত্তরা তাকে বিভিন্নভাবে প্রাণে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।