চলে গেলেন সাংবাদিক গোলাম সারওয়ার

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৮

চলে গেলেন সাংবাদিক গোলাম সারওয়ার

খ্যাতিমান সম্পাদক গোলাম সারওয়ার আর নেই।

সিঙ্গাপুরে সমকাল সম্পাদকের চিকিৎসা শুরু

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মৃত্যু হয়েছে তার।

সমকালের প্রধান প্রতিবেদক লোটন একরাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ সময় ৯টা ২৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে উনার মৃত্যু হয়েছে।”

সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার সমকালের সম্পাদক ছিলেন।

গোলাম সারওয়ারের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

হৃদরোগের পাশাপাশি নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন গোলাম সারওয়ার। উন্নত চিকিৎসার জন্য গত ৩ অগাস্ট তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।

এই সংবাদটি 533 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ