ঢাকা |
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৪
মৌলভীবাজারের বড়লেখায় টানা চতুর্থবারের মতো উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনি একক প্রার্থী হওয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার তিনি ছাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক রাহেনা বেগম হাছনা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদক।
জানা গেছে, রাহেনা বেগম হাছনা ২০০৯ সালের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে প্রথমবার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালের চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনেও তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে ২০১৯ সালের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয়বারের মতো উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
এবারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বিএনপি দলীয়ভাবে বর্জন করলেও তিনি সাধারণ ভোটারের চাপ-সমর্থনে প্রার্থী হন। মনোনয়নপত্র জমার শেষ দিন গত সোমবার তিনি ব্যতীত অন্য কোনো প্রার্থী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেননি। আর এতেই টানা চতুর্থবারের মতো উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে চলেছেন বিএনপি নেত্রী রাহেনা বেগম হাছনা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার দীপক কুমার রায় জানান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী রাহেনা বেগম হাছনা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় জয়ের পথে তিনি অনেকটা এগিয়ে আছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।