চট্টগ্রামে ২০ হাজার ইয়াবাসহ ট্রাক আটক

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০১৮

চট্টগ্রামে ২০ হাজার ইয়াবাসহ ট্রাক আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে ইয়াবার চালানসহ একটি ট্রাক আটক করেছে র‌্যাব; গ্রেপ্তার করা হয়েছে চালক, সহকারীসহ তিনজনকে।
র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের উপ-অধিনায়ক এএসপি মো. নুরুজ্জামান জানান, শনিবার গভীর রাতে মিরসরাই উপজেলার জোরারগঞ্চ থানার বিএসআরএম গেইট এলাকায় ওই ট্রাক থেকে ১৯ হাজার ৮০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- ট্রাক চালক আবির হোসেন (২৫), তার সহকারী মো. সাব্বির (২২) ও মো. তানজিল (১৯)।

এএসপি নুরুজ্জামান বলেন, চট্টগ্রাম থেকে ইয়াবার চালান নিয়ে ফেনীর দিকে যাচ্ছিল ট্রাকটি। গোপন সংবাদের ভিত্তিতে বিএসআরএম গেইটে ট্রাকটি আটক করা হয়। পরে তল্লাশি করে সেখানে ইয়াবা পাওয়া যায়।

এই সংবাদটি 498 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ