ঢাকা |
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, জুন ৩, ২০১৬
বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের মাতারকাপনে অবস্থিত বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের জমি জোরপূর্বক দখল চেষ্ঠার প্রতিবাদে শ্রীমঙ্গলে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২জুন বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্তরে আমরা শ্রীমঙ্গলের গণ মানুষের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতা ও দ্বারিকাল পাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মুনসুরুল হক এর সভাপতিত্বে ও কবি জাবেদ ভূইয়ার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক সাইয়্যিদ মুজীবুর রহমান, শিক্ষক দ্বিপেন্দ্র ভট্টাচার্য, জেলা জাতীয় পাটির নেতা সৈয়দ সাহাবুদ্দিন আহমদ, শ্রীমঙ্গল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, প্রভাষক জলি পাল, সাংবাদিক মোঃ মাহবুবুর রহমান, মোঃ কাওছার ইকবাল, সৈয়দ ছায়েদ আহমদ ও ডা. একরামুল কবির।
বক্ততারা অবিলম্বে গরীব, দারিদ্র ও অসহায়সহ সর্বস্তরের মানুষদের বিনামুল্যে চক্ষু চিকিৎসার একমাত্র হাসপাতাল এর জমি জোরপূর্বক প্রক্রিয়াতের দখলকারীদের সরে আসার আহবান জানান। অন্যাতায় জবরদখলকারীদের বিরুদ্ধে সর্বস্তরের জনগণ একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলবেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।