ঢাকা |
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ।
নিউইয়র্কে জাতিসংঘ মিশনের মাধ্যমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পাঠানো এক বার্তায় এ শোক প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।
শোকবার্তায় তিনি বলেন, ‘নির্মম এ ঘটনায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি রইল গভীর সমবেদনা। সেই সঙ্গে যারা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার তৎপরতার প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব। পাশাপাশি যেকোনো ধরনের সহায়তারও আশ্বাস দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৬৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে ২০১০ সালে নিমতলীতে অগ্নিকাণ্ডে ১২৪ জনের মৃত্যু হয়।
dessk: juned.copy .jugantor
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।