ঢাকা |
প্রকাশিত: ৪:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০১৮
পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন স্বামী জনি মিয়া।
নিহত আলো বেগম (২২) মুন্সিগঞ্জের শ্রীনগর থানার শেলামতি গ্রামের মৃত রফিকের মেয়ে।
রোববার বিকালে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেছেন। জনি সিদ্ধিরগঞ্জের শান্তিনগর এলাকার বাবুলের ছেলে।
কোর্ট পুলিশের এসআই কামাল হোসেন বলেন, জবানবন্দি গ্রহণ শেষে জনিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় সদর থানার গোদনাইল চৌধুরিবাড়ি শান্তিনগর এলাকায় জনি তার স্ত্রী আলো বেগমকে ঘুড়ি উড়ানোর নাটাই দিয়ে পিটিয়ে হত্যা করে।
তিনি আরও জানান, পাঁচ বছর আগে আলো বেগমকে বিয়ে করে জনি। বিয়ের পর থেকেই তাদের মধ্যে নানা বিষয় নিয়ে কলহ চলে আসছিল। ঘটনাস্থল থেকে ঘুড়ির নাটাই ও রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়েছে।
নিহত আলো বেগমের মামা আদর আলী জানান, ছোট বেলা আলোর মা-বাবা মারা যায়। এরপর থেকে আমরা আলোকে লালন পালন করি। সুখের কথা চিন্তা করে মেয়েটা বিয়ে দিয়েছিলাম। কিন্তু বিয়ের পর থেকেই যৌতুকের জন্য আলোকে প্রায় সময় তার স্বামী জনি মারধর করত।
সম্প্রতি জনির পরিবার আমাদের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে। দাবিকৃত যৌতুকের টাকা না পেয়েই আলোকে হত্যা করে। আমি এর বিচার চাই।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।