ঘুরে আসুন শ্রীমঙ্গল

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৬

ঘুরে আসুন শ্রীমঙ্গল

সোহান আহম।
শ্রীমঙ্গল বেশির ভাগ জুড়েই রয়েছে চা-বাগান। এখানে আপনি যে দিকে-ই তাকাবেন দুচোখ জুড়ে দেখবেন চায়ের বাগান। যা দেখলে দু’ চোখ জুড়ে যাবে। এক অপরূপ সুন্দর ও সবুজের সমারোহ রূপসী শ্রীমঙ্গল। যত দূর চোখ যায় কেবল সবুজের  হাতছানি। চা বাগানের সারি সারি টিলা, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ঘন সবুজ অরণ্যের অপরূপ সৌন্দর্য যে কাউকে আকৃষ্ট করে। চা বাগান মানেই রোমাঞ্চ ভরা ভালোবাসা। সবুজের চাদরে মোড়ানো চা বাগান যে কাউকে আকৃষ্ট করবে । বাংলাদেশে মোট ৭টি ভ্যালী রয়েছে এর মধ্যে সিলেট বিভাগে রয়েছে ৬টি। এই ভ্যালীতে মোট চা বাগানের সংখ্যা ১৩৮টি। শুধু শ্রীমঙ্গলে রয়েছে ৩৮টি চা বাগান। এ জন্য শ্রীমঙ্গলকে চায়ের রাজধানীও বলা হয়। এতো এতো চা বাগান, আপনি কোন বাগান দেখতে যাবেন সিদ্ধান্ত নিতে কষ্ট হবে। কারণ শ্রীমঙ্গলের পূর্বদিকে কিছূ অংশ হাওর ছাড়া পুরো উপজেলা জুড়ে শুধু চা বাগান। আপনি যখন মাইলের পর মাইল চা বাগানের ভিতর দিয়ে চলবেন তখন আপনার মনে হবে বিশ্বের সকল সৌন্দর্য্য যেন আপনার সামনে।চা বাগানের ঢুকার পর মনে হবে ভিন্ন পরিবেশ। মনে হবে কোনো  শিল্পী যেন মনের মাধুরী মিশিয়ে স্তরে স্তরে সবুজকে সাজিয়ে রেখেছে। চারপাশে কেবল সবুজের মেলা।

এই সংবাদটি 412 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ