ঢাকা |
প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৭
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে পৌর এলাকার টিকরবাড়িস্থ রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল) এর প্লান্টে বিস্ফোরনে ফিল্ড ম্যানেজার মনোয়ার আহমদ (৪৫) ও মেকানিক সাঈম উদ্দিন(৩৪) অগ্নিদগ্ধ হয়েছেন।। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় বিকট শব্দে এ বিস্ফোরন ঘটে। এতে আশাপাশ এলাকার লোকজন আতংকিত হয়ে পড়েন। গুরুতর আহত ২ জনকেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও আরপিজিসিএল এর অফিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পেট্রোলের রিজার্ভ ট্যাংকের পাইপলাইনের ভেতরের পেট্রল সাপ্লাই লাইনের একটি পাইপ হতে তরল পদার্থ বের হতে দেখে নিরাপত্তারক্ষীরা ফিল্ড ম্যানেজারকে অবহিত করেন। ফিল্ড ম্যানেজার মনোয়ার লিকেজ দিয়ে বের হওয়া তরল পদার্থ পানি বলে শনাক্ত করেন। তিনি পানি বলে নিশ্চিত হতে দেয়াশলাই দিয়ে আগুন ধরানোর সাথে সাথে বিকট শব্দে বিস্ফোরন ঘটে। বিষ্ফোরনের শব্দে ভুমিকম্পের মতো চারদিক কেপে উঠে। এসময় মনোয়ার আহমদ ও তার সাথে থাকা মেকানিক সাইফ উদ্দিন অগ্নিদগ্ধ হন। সাথে সাথে স্থানীয় অগ্নি নির্বাপন ব্যবস্থা ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এদিকে বিকট শব্দে এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে আরপিজিসিএলের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) আবু জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত মনোয়ার ও সাইফের চিকিৎসায় ব্যাস্ত থাকায় ঘটনার বিস্তারিত বলতে পারছেননা। আগামীকাল শনিবার উর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিন পরিদর্শণে আসছেন বলেও জানান তিনি।
অপরদিকে এ ঘটনার পর পর আরপিজিসিএল’র ডিজিএম এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
স্থানীয় কাউন্সিলর রুহিন আহমদ খান জানান, শুক্রবারে সৃষ্ট অগ্নিকান্ডের ঘটনার পর পুরো এলাকায় লোকজন রয়েছেন আতংকের মধ্যে। তিনি বলেন, উপজেলায় ফায়ার ষ্টেশন না থাকার ফলে উদ্বেগ-আতংক আরও বাড়িয়ে দিয়েছে লোকজনদের মধ্যে।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) এ কে এম ফজলুল হক শিবলী জানান, বিষ্ফোরনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ ব্যাপারে বিস্তারিত আমার জানা নেই।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।