গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে  বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৬

গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে  বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সন্ধ্যা ৬ টায় গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল। সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজ খান। আলোচনায় সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব সাংবাদিক আব্দুল আহাদ।
বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সিনিয়র সহ সভাপতি ও পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাংবাদিক আবুল কালাম , অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বদরুল আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রুবেল আহমদ, সদস্য কামিল আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে পাকিস্তািন হায়েনাদের হাত থেকে মুক্ত করতে যুদ্ধ করেছেন মুক্তিযোদ্ধারা। কোন কিছুর বিনিময়ে নয়, দেশপ্রেমের  তাদের এই আত্নত্যাগ।তাদের রক্তের বিনিময়ে এ দেশ পৃথিবীর মানচিত্রে ঠাঁই পেয়েছে। মুক্তিযোদ্ধাদের কাছে বাংলাদেশের মানুষ চিরঋণী।সভায় শেষে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম।

এই সংবাদটি 358 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ