গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের সুন্দিশাইলে ২৩ শহীদ স্মৃতি সংসদের বিজয় দিবস উপলক্ষে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচীর সমাপনী দিনে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন বলেছেন, আমাদের স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে সব চেয়ে বড় দায়িত্ব। স্বাধীনতার প্রকৃত ঘটনাবলি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যর্থ হলে আমরা জাতি হিসাবে কলংকিত হব। আমাদের গৌরবগাথা ইতিহাস তুলে ধরার অর্থ হচ্ছে স্বাধীনতা সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। যারা আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিতে প্রাণ দিয়েছে, তাদের ঋণ কোন ভাবেই আমরা শোধ করতে পারব না। যারা এখনও জীবিত আছেন তাদের প্রতি কোন প্রশ্ন ছাড়া সম্মান দেখানো আমাদের নৈতিক দায়িত্ব।
সুন্দিশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৩ শহীদ স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন শেষে সমাপনী দিবসের বৃহস্পতিবার আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৩ শহীদ স্মৃতি সংসদের সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদ এমরুলের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক গোলজার আহমদ রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব সাংবাদিক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা সজলু লস্কর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য কামরান হোসেন, ইউপি সদস্য মতিউর রহমান তুহিন, স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ লিটন, সহ-নাধারণ সম্পাদক নাহিদ হাসান রাব্বি, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান সাব্বির, ক্রীড়া সম্পাদক সাইদুজ্জামান রাজন। এ সময় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আমুড়া ইউপি সাবেক চেয়ারম্যান আছদ্দর আলী জালালী, বীর মুক্তিযোদ্ধ আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মাস্টার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কাউসার আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা ওয়াহিদুল গোলাপ, আমুড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ফরহাদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক জহির রায়হান, আব্দুল আল-জাবের, সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ প্রমুখ।