গোলাপগঞ্জে হাওরতলা কেন্দ্রীয় জামে মসজিদ পুন:নির্মাণে বিত্তবানদের এগিয়ে আসার আহবান

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৭

গোলাপগঞ্জে হাওরতলা কেন্দ্রীয় জামে মসজিদ পুন:নির্মাণে বিত্তবানদের এগিয়ে আসার আহবান
গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউপির মীরগঞ্জে অবস্থিত হাওরতলা কেন্দ্রীয় জামে মসজিদ পুনঃনির্মাণে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতি মধ্যে মসজিদের পুরাতন ভবন ভেঙ্গে ফেলা হয়েছে।বর্তমানে মুসল্লিরা খুলা আকাশের নিচে নামাজ আদায় করছেন।মসজিদের নতুন ভবন নির্মানে প্রয়োজন কয়েক কোটি টাকার। এত টাকা ব্যায়ে মসজিদের ভবন পুন:নির্মাণে একা এলাকাবাসীর পক্ষে সম্ভব নয়। এজন্য দেশ-বিদেশে অবস্থানরত দানশীল ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন হাওরতলা কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃপক্ষ ও এলাকাবাসী। সাহায্য পাঠানোর টিকানা-হাওরতলা কেন্দ্রীয় জামে মসজিদ, পূবালী ব্যাংক লিমিটেড, মীরগঞ্জ শাখা, গোলাপগঞ্জ, সিলেট সঞ্চয়ী হিসাব নং-২৬৯৮১০১০৬৮৫৪২
প্রয়োজনে যোগাযোগ -০১৭৪৬-৩৪৭৫৫৫।বিজ্ঞপ্তি

এই সংবাদটি 493 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ