গোলাপগঞ্জে স্কুল ছাত্র নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার 

প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০১৭

জাহিদ উদ্দিন,  গোলাপগঞ্জ : গোলাপগঞ্জের ওমর সিদ্দিক চৌধুরী সাফি (১৬) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। সে গোলাপগঞ্জ এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র  এবং গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের কবির আহমদ চৌধুরীর ছেলে। বুধবার সকাল ৭ টার দিকে প্রাইভেট পড়তে ও স্কুলের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে গেলে এর পর আর বাড়িতে ফিরে আসেনি।
পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজা-খুজি করে তাকে আর পাওয়া যায়নি। এ ঘটনার পর তার পরিবার চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছে।
নিখোঁজ  ওমর সিদ্দিক চৌধুরী সাফির বাবা কবির আহমদ চৌধুরী জানান, অনেক খোঁজাখুঁজি করেও সাফিকে না পেয়ে এ ঘটনায় সকালে বৃহস্পতিবার সকালে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জি’ডি) করা হয়েছে। তিনি আরো জানান, আমাদের আশংকা তাকে কেউ অপহরণ করে থকতে পারে। এঘটনার পর থেকে পরিবারটি চরম উদ্বেগ আর উৎকন্ঠায় রয়েছে।
এব্যাপারে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান, এ ঘটনায় নিখোঁজ ছাত্রের বড় ভাই ওমর সানী চৌধুরী  থানায় একটি সাধারণ ডায়েরী (জি,ডি নং ৭৪৭) করেছেন। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনাটি ক্ষতিয়ে দেখছি।

এই সংবাদটি 323 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ