গোলাপগঞ্জে সদর ইউনিয়ন কমপ্লেক্সের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ৫:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৫

গোলাপগঞ্জে সদর ইউনিয়ন কমপ্লেক্সের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় স্থানীয় সরকারের গুরুত্ব অপরিসীম। ইউনিয়ন কমপ্লেক্সের সকল সুবিধাকে কাজে লাগিয়ে সেবা কেন্দ্রে পরিণত করতে বর্তমান সরকার গ্রামীণ পর্যায়ের উন্নয়নকে নিশ্চিত করণের লক্ষ্যে ইউনিয়ন পরিষদ গুলোকে শক্তিশালী করতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের ইউনিয়ন কমপ্লেক্সে গুলোতে বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিচালনার জন্য আলাদা আলাদা অফিস থাকায় সাধারণ জনগন এতে নাগরিক সুবিধা ভোগ করতে সক্ষম হচ্ছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রাণী সম্পদ, মৎস্য বিভাগসহ বিভিন্ন বিভাগের কার্যক্রম সুষ্টভাবে পরিচালনা করার জন্য নির্ধারিত কক্ষ রয়েছে। ইউনিয়ন কমপ্লেক্স গুলো গ্রামীণ সাধারণ মানুষের মিলন ক্ষেত্র হিসাবে কাজ করছে এমন অভিমত প্রকাশ করে তিনি বলেন শুধু চেয়ারম্যান মেম্বারদের অফিস হিসেবে ইউনিয়ন পরিষদকে চিহ্নিত না করে জনগনের মিলন ক্ষেত্র হিসেবে সবার জন্য সমান সুযোগ অবশ্যই রাখতে হবে। তিনি গতকাল মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এই সংবাদটি 1075 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ