গোলাপগঞ্জে শেখপুর আছিয়া খাতুন নুরানী একাডেমীর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৬

গোলাপগঞ্জে শেখপুর আছিয়া খাতুন নুরানী একাডেমীর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের আছিয়া খাতুন নুরানী একাডেমীর উদ্যোগে মাসব্যাপী পবিত্র ক্বোরআন শিক্ষা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার দুপুর ২ টায় একাডেমীর প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্র পরিচালক বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব নুরুল আম্বিয়া।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষণাবন্দ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রাহিম, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কলামিস্ট প্রবাসী সাংবাদিক আব্দুল্লাহ আল শাহীন, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নির্বাহী সদস্য সাংবাদিক শেখ জাহিদ হাসান।এছাড়াও উপস্থিত ছিলেন মীরগঞ্জ লেখক ফোরামের নির্বাহী সদস্য সাহেদ আহমদ, প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক হাফেজ ফায়েক আহমদ, আব্দুল বাছিত, ক্বারি অলি আহমদ, রুসুম আলী, আতিক আহমদ , বশির আহমদ , ওলি আহমদ , রেহান আহমদ, মাতাই আহমদ  প্রমুখ।অনুষ্টানে প্রায় ২০০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এই সংবাদটি 511 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ