গোলাপগঞ্জে রণকেলী নয়াগ্রামে মসজিদের পুনঃ নিমার্ণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৬

গোলাপগঞ্জে রণকেলী নয়াগ্রামে মসজিদের পুনঃ নিমার্ণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
.
আব্দুল্লাহ আল মামুন,গোলাপগঞ্জ:

গোলাপগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের রণকেলী নয়াগ্রাম নতুন জামে মসজিদের পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে এক মিলাদ মাহফিলের মাধ্যমে মসজিদের পুনঃ নির্মানের কাজ শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জের প্রখ্যাত আলেম মাওলানা তফাজ্জুল হক পালবাড়ী হুজুর, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির সেক্রেটারী সাংবাদিক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের কোষাধ্যক্ষ  মাওলানা আশরাফুল ইসলাম, স্থানীয় পৌর কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, গোলাপগঞ্জ ঔষধ ব্যবসায়ী সমিতির সেক্রেটারী বুরহান আহমদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী আব্দুল লতিফ সরকার, বিশিষ্ট ব্যক্তিত্ব ডা. শামীম আহমদ, হেতিমগঞ্জ জামেয়া মতিনিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা লায়েক আহমদ, তরুণ আলেম মাওলানা আবু বক্কর, মসজিদের মোতাওয়াল্লী তখলিছ আলী, সেক্রেটারী ব্যাংক কর্মকর্তা গুলজার হোসেন,গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির প্রচার সম্পাদক জাহিদ উদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই সংবাদটি 487 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ