গোলাপগঞ্জে যুব সংহতি ও ছাত্র সমাজের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৭

গোলাপগঞ্জে যুব সংহতি ও ছাত্র সমাজের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি থেকে মোস্তাফিজার রহমান মোস্তাফিজ বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হওয়ায় সিলেটের গোলাপগঞ্জে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও সভা করেছে উপজেলা যুব সংহতি ও জাতীয় ছাত্র সমাজ। উপজেলার পৌর সদরে এ মিছিল করে সংগঠনের উপজেলা এবং পৌর শাখা।
শুক্রবার বিশাল আনন্দ মিছিলটি পৌর সদর থেকে শুরু হয়ে পের সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে চৌমুহনীতে এক সভায় মিলিত হয়। পৌর যুব সংহতির সভাপতি জমির উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী দেলওয়ার হোসেন মাহমুদ ্র পরিচালনায় এতে বক্তব্য রাখেন, জাপা নেতা আব্দুল করিম পাকি, আব্দুল মজিদ সিদ্দিকী, বাবলু মিয়া, মনির উদ্দিন, রাহুল আহমদ রাহেল, হানিফ আহমদ, জাহিদুল, সুমন, তানভীর, আব্দুল আহাদ, সুমেল, কাওছার মাহমুদ, মান্না আহমদ, রাজন আহমদ রাছেল, মজনু, আমিরুল ইসলাম, মরিশেদ আহমদ, রাহুল আহমদ, রফিক উদ্দিন ও কাওছার মাহমুদ। সভায় বক্তারা বলেন, রংপুর থেকে মেয়র নির্বাচনে জাপা প্রার্থী জয়লাভের মধ্যদিয়ে বিজয়ের যাত্রা শুরু হয়েছে। আগমেী সংসদ নির্বাচনেও এ বিজয়ের যাত্র অব্যাহত থাকবে। বক্তারা বলেন, দেশের মানুষের প্রিয় নেতা হুসেইন মুহাম্মদ এরশাদ। তাই আগামী নির্বাচনে লাঙ্গল প্রতীতে ভোট দিয়েও প্রার্থী নির্বাচিত করবে।

এই সংবাদটি 526 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ