গোলাপগঞ্জে মালবাহি ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে আহত ৫

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৬

গোলাপগঞ্জে মালবাহি ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে আহত ৫
.
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে মালিবাহী ট্রাক ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার বিকেলে উপজেলার হেতিমগঞ্জ এলাকার মালুমের দোকান নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফুলবাড়ি ইউপির মালুমের দোকান নামক স্থানে সিলেট থেকে ছেড়ে আসা গোলাপগঞ্জগামী মালবাহী ট্রাকের সাথে সিলেটগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ট্রাকের চালকসহ মাইক্রোবাসের ৪ জন যাত্রি মারাত্মক আহত হন। স্থানীয়দের সহযোগীতায় আহত ড্রাইভার ও যাত্রিদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।আহত  ড্রাইভার ও যাত্রীদের নাম পরিচয় জানা যায়নি।ট্রাক ড্রাইভারের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এ ঘটনার সততা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্তা একেএম ফজলুল হক শিবলী।

এই সংবাদটি 351 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ