গোলাপগঞ্জে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ 

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৭

গোলাপগঞ্জে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ 

জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ: গোলাপগঞ্জে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। নিহত ব্যক্তির নাম শেরন আহমদ সেরা (৫৪)।তিনি উপজেলার ফুলবাড়ি পূর্বপাড়া এলাকার আব্দুল মুতলিবের পুত্র।

গতকাল শনিবার বিকেলে উপজেলার সিলেট -জকিগঞ্জ রোডের হাজীপুর এওলাটিকর এলাকায় এ ঘটনার পর পুলিশ বিধ্বস্ত দুটি মোটরসাইকেল ও মাইক্রোবাস আটক করে থানায় নিয়ে আসে।আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল আনুমানিক সাড়ে ৪ টায় সিলেট -জকিগঞ্জ রোডের এওলাটিকর নামক স্থানে রাস্তার উভয় দিক থেকে আসা মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ৪ যাত্রী গুরুতর আহত হলে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তী করা হলে শেরন আহমদ সেরা নামের  এক মোটরসাইকেল আরোহী মারা যান। আহতদের মধ্যে সমছু মিয়া (৩০) বর্তমানে ওসমানী মেডিকেল হাসপাতালে তৃতীয় তলার ১১ নং ওয়ার্ডে ভর্তী করা হয়েছে। তবে তাৎক্ষণিক বাকি আহতদের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই
তাহের সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনা কবলিত দুটি মোটরসাইকেল ও মাইক্রোবাস উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজুল হক শিবলি  এ প্রতিবেদককে জানান, দূর্ঘটনার ঘটনার সততা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ১ জন নিহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যাওনি বলেও তিনি জানান।

এই সংবাদটি 353 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ