গোলাপগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেল একটি সিএনজি ফিলিং স্টেশন

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৭

গোলাপগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেল একটি সিএনজি ফিলিং স্টেশন

জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ : গোলাপগঞ্জে  ভয়াবহ অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেল একটি সিএনজি ফিলিং স্টেশন।শনিবার বিকালে পৌর সদরে অবস্থিত একটি সিএনজি ফিলিং স্টেশনের ভিতরে গ্যাস চালিত একটি মাইক্রোবাসের ইঞ্জিন শকট হয়ে এই  অগ্নিকান্ডের সূত্রপাত  ঘটে। সাথে সাথে স্থানীয় লোকজন ও পাম্প কর্তৃপক্ষের একান্ত প্রচেষ্টায় অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনা হয়।

এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় তারা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৩ টায় পৌর সদরে অবস্থিত আব্দুর রহমান সিএনজি ফিলিং স্টেশনের ভিতরে একটি মাক্রোবাস (সিলেট -চ ১১-০৪৩৫)  গ্যাস ভরতে আসে। গ্যাস ভরার পর হঠাৎ করে ইঞ্জিনে বিকট শব্দ হয়ে গাড়ীতে আগুন লেগে যায়। এসময় পাম্প সহ গোটা এলাকা ধোয়াচ্ছন্ন হয়ে গেলে এলাকায় আতংক ছড়িয়ে পরে।সাথে সাথে স্থানীয় লোকজন ও পাম্প কর্তৃপক্ষের সহায়তায়য় আগুন নিয়ন্ত্রণ আনা হয়।খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে ছুটে আসে।
জানা যায়, সিএনজি পাম্পের চতুর্দিকে রয়েছে সিলেটে গ্যাস ফিল্ডের ৭ টি কুপ। এছাড়া এলপিজি গ্যাস প্লান্ট ও আরপিজিসিএল এরও অবস্থান রয়েছে এখানে।যদি আগুন নিয়ন্ত্রণে আনা না যেত তাহলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটতো। এতে ক্ষয়ক্ষতি হত কোটি কোটি টাকার।

এই সংবাদটি 314 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ