গোলাপগঞ্জে বিদ্যুতের তার ছিড়ে এক বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৬

গোলাপগঞ্জে বিদ্যুতের তার ছিড়ে এক বৃদ্ধের মৃত্যু
.
গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জে পল্লী বিদ্যুতের ১১ হাজার কেভি লাইনের তার ছিড়ে বিদুৎ স্পৃষ্ট হয়ে মেন্দি মিয়া(৬৫) নামের একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে।উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ডের রনকেলী উত্তর গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটে। মৃত বৃদ্ধ  ঔ গ্রামের মৃত বটু মিয়ার ছেলে মেন্দি মিয়া(৬৫) ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায়
 হঠাৎ করেই পল্লী বিদ্যুতের ১১ হাজার কেভি লাইনের তার মাটিতে ছিড়ে পড়ে যায়।এসময় গোলাপগঞ্জ বাজার থাকে বাড়িতে ফেরার পথে নিজ বাড়ির সম্মুখে ছিঁড়ে মাটিতে পড়া বিদুত্যের লাইনে তড়িতাহত হন। তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এদিকে এলাকাবাসীর অভিযোগ বলেন, পল্লী বিদ্যুতের গাফিলতির কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

এই সংবাদটি 345 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ