ঢাকা |
প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, মে ২০, ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জে প্রাইভেট কার-সিএনজি অটোরিকসা সংঘর্ষে ঘটনাস্থলেই এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরো ৩ জন। শনিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের নয়া-মসজিদ নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলেই নিহত হন কায়স্থগ্রাম নওয়াগাও গ্রামের জুরু মিয়ার মেয়ে এমি বেগম (২০)। আহত হন শিশুসহ আরো ৩ জন। স্থানীয়রা আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতরা হলেন- আতাউর রহমানের মেয়ে জেনি আক্তার (২৪) ও সুমাইয়া আক্তার (৬), তুরন মিয়ার পুত্র তাওহিদ আহমদ (৫)। স্থানীয় একটি মাদরাসা থেকে ফেরার পথেই তারা দুর্ঘটনার শিকার হন। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক শিবলী দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গাড়ি দু’টি হেতিমগঞ্জ থেকে সিলেট শহরে আসচ্ছিল। পথিমধ্যে প্রতিযোগিতায় ওভারটেকিং করতে যেয়ে দুর্ঘটনা ঘটে। এতে একজন তরুণী নিহত হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধী ’। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী মিনি কার (ঢাকা মেট্রো-খ-১১-৫৫৯৩) ও সিএনজি অটোরিকসা (সিলেট-ট-১২-৪৩০০) সংঘর্ষ হয়। কায়স্থগ্রাম নওয়া মসজিদ আসা মাত্র সিএনজি অটোরিকসা হঠাৎ করে চলাচলের দিক পরিবর্তন করলে প্রাইভেট কারটি পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকসায় পৃষ্ট হন পথচারী মাদরাসা ফেরত শিক্ষার্থীরা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।