ঢাকা |
প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০১৮
নিজস্ব সংবাদদাতা, গোলাপগঞ্জ : গোলাপগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন । আহত হয়েছে আরো ১ জন যাত্রী। গতকাল বুধবার সকাল ১০টা দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিলেট-জকিগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার পৌর এলাকার ঘোগারকুল গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র সিএনজি চালক সুরুজ আলী (৪০) ও তার বড় ভাই তরমুজ আলী (৪৫)। আহতদের মধ্যে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান (৪৫) ছিলেন। তাকে স্থানীয়দের সহায়তায় আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক রাজিব আহমদ (২৫) কে তাৎক্ষণিক আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে আসা একটি ট্রাক সকাল ১০টা দিকে সিলেট-জকিগঞ্জ রোডের হেতিমগঞ্জ মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে সংঘর্ষ হয় এতে সিএনজিতে যাত্রীরা আহত হন। এ ঘটনায় হাসপাতালে নেয়ার পথে দু’জনের মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। বিক্ষুদ্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে। এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দু’জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। ট্রাক চালককে আটক করেছে পুলিশ। এদিকে এ ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা ঘটনার সাথে জড়িত ট্রাকে আগুন ধরিয়ে দেয় এবং ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি ও বালু পরিবহন বাহী ট্রাক সিলেট-জকিগঞ্জ সড়কে অচিরেই বন্ধের দাবিতে প্রায় ঘন্টাখানেক সড়ক অবরুদ্ধ করেন স্থানীয় এলাকাবাসী। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমানের বাড়ীর সম্মুখে এ রাস্তা ব্যারিকেড দেয় উত্তজিত জনতা। এ সময় রাস্তার উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল আলম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা করলে, স্থানীয় জনতা বিকেল ৩টার মধ্যে সুষ্ঠু সামাধান চেয়ে ব্যারিকেড তুলে নেয়। এ সময় পুলিশকে উদ্বূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগীতা করেন গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, সেক্রেটারী আব্দুল আহাদ’হ বিশিষ্ট ব্যক্তি বর্গ। বিক্ষোব্ধ জনতা সিলেট-জকিগঞ্জ সড়কে বালু পরিবহনের ট্রাক চলাচল বন্ধ ও ঘাতক ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শান্তির দাবী জানান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।