ঢাকা |
প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
গোলাপগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি : গোলাপগঞ্জের ভাদেশ্বরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আফছার হোসেন (১৭) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। গত শনিবার রাত ১ টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের কাদিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আফছার হোসেন উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের উজান মেহেরপুর গ্রামের এনাম উদ্দিনের পুত্র ও ভাদেশ^র ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী বলে জানা যায় । ঘটনার পরদিন গতকাল রোববার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার কাদিপুরে একটি মাজারে ওরশের অনুষ্ঠান ছিল। এ অনুষ্ঠানে কয়েকজন যুবকের সাথে নিহত আফছার হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এই দুর্বৃত্তরা আফছার হোসনের বুকে কয়েকটি উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যেই তার মৃত্যু হয়। এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পুলিশ জড়িতদের আটক করতে তৎপর রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।