ঢাকা |
প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, মে ২৪, ২০১৮
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ গোলাপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ঘঠে আহত হয়েছেন ৭ জন । মঙ্গলবার বিকেল ৪ টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হেতিমগঞ্জ কায়স্থগ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উভয় পক্ষের আহতরা হলেন সিরাজ উদ্দিনের পুত্র লিপন আহমদ (১৮), ফজলু আহমদ (১৫), আব্দুল জব্বারের মেয়ে নাঈমা বেগম(২০), ছেলে আক্তার আহমদ (২৮), আব্দুছ সালামের পুত্র মারুফ আহমদ (২৬), সিরাজ উদ্দিনের স্ত্রী আসমা বেগম (৩৫), আসমা বেগমের ভাই জলাল আহমদ (৩৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কায়স্থগ্রাম (উমাপতি) এলাকার একটি সরকারী রাস্তার মধ্যখানে তিনটি বাশের খুঁটি পুতা নিয়ে দু’গোষ্টীর সংঘর্ষ বাধে। ঐ এলাকার আতারক আলীর পুত্র আব্দুল কালাম কিছু দিন পূর্বে রাস্তার মধ্যখানে যান চলাচল বন্ধের জন্য একটি বাশের খুঁটি পুতে রাখেন। পরে প্রতিবেশী আব্দুর রাজ্জাকের ছেলে আক্তার হোসেনের ভ্যান গাড়ি করে ধান নিয়ে আসার জন্য ঐ খুঁটি রাস্তা থেকে তুলে নেন। এনিয়ে কথা কাটাকাটি থেকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এর আগে গত সোমবার ইফতারের পূর্ব থেকে তাদের মধ্যে একাধিক বার ইটপাটকেল ছুড়াছুড়ি হয়।
এ ঘটনায় উভয় পক্ষের বসত ঘরে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। নতুন ঘর, পাকা দেয়াল ও টিনসেটের ঘর ভেঙে ফেলা হয়েছে। এলাকাবাসীর মুরব্বিরা বিষয়টি মীমাংসার উদ্যোগে নিয়েও তারা ব্যর্থ হন। এই সূত্র ধরে মঙ্গলবার সাড়ে ৪টার দিকে আবারো উভয় পক্ষের সংঘর্ষ বাধে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী জানান, মারামারি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।