ঢাকা |
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৮
গোলাপগঞ্জে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১ টায় উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের দক্ষিণ লক্ষীপাশা গ্রামের একটি ডোবা থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০ টার দিকে দক্ষিণ লক্ষীপাশার মুরাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি ডোবাতে এক ব্যক্তির অর্ধ গলিত লাশ দেখতে পায় এলাকাবাসী। এসময় তারা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে অবগত করলে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার এ,এস আই মঞ্জুরুল ইসলাম একদল পুলিশ নিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে লক্ষীপাশা ইউপির সাবেক চেয়ারম্যান মাহমুদ হোসেন জানান, সকালে লোকমুখে শুনে গ্রামের সবাই লাশটি দেখতে যাই। অনেকে দেখে লাশটি সনাক্ত করতে পারেনি। লাশটি এক সপ্তাহ আগের হবে বলে অনুমান করা হচ্ছে । তবে সবাই লাশটি পুরুষ বলে সনাক্ত করেছে। এসময় অজ্ঞাত মৃত ব্যক্তির পরনে লুঙ্গি ও ফুল হাতা শার্ট ছিল বলেও জানান তিনি।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্য এ,কে,এম ফজলুল হক শিবলি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।