গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলপগঞ্জে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-২০১৬ উপলক্ষে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি গোলাপগঞ্জ জোনাল অফিসের উদ্যোগে বক্তৃতা প্রতিযোগীতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জ্বালানী নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার ভূমিকা’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন। রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত বক্তৃতা প্রতিযোগীতা উদ্বোধন করেন গোলাপগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মৌরীন করিম। স্বাগত বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস। বেলা সাড়ে ১২টায় প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম। ডিজিএম সুজিত কুমার বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল রেজাউল আমীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার লুৎফুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ ইউপি’র সাবেক চেয়ারম্যান এবিএম ছদরুল উলা চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক মাহফুজ আহমদ চৌধুরী, এমসি একাডেমী মডেল স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক মো. ওয়াহিদুজ্জামান, রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম খান, হাজী জছির আলী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজ উদ্দিন প্রমুখ। প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের তামিম হাসান ভূঁইয়া, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী দিপংকর চক্রবর্তী ও তানজিলা পারভিন। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।