.
জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ: ছাত্র জমিয়তের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সম্পাদকের নিজ এলাকা সিলেটের গোলাপগঞ্জে ছাত্র জমিয়তের কাউন্সিলে কমিটি পাল্টা কমিটি ঘোষণার পর কর্মীদের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় গোলাপগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, ঔ দিন সন্ধ্যায় উপজেলা কমিটি গঠনের লক্ষে কাউন্সিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সভাপতি মুফতি নাছির উদ্দিন খান, ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা ছয়ফুর রহমান, জেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ-সভাপতি এমাদ উদ্দিন ছালিম। কাউন্সিলে হাফিজ রশিদুর রহমানকে সভাপতি, হাফিজ আবুল কাসেম কে সাধারণ সম্পাদক ও আবু বক্করকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করলেও অপর এক পক্ষ এই কমিটিকে প্রত্যাখ্যান করে শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। এ দিকে এই কমিটিকে ঔ দিন রা প্রত্যাখ্যান করে প্রতিপক্ষ হাফিজ মাওলানা কবির আহমদকে সভাপতি, মাহমুদুল হককে সাধারণ সম্পাদক ও হাফিজ আব্দুস সালামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট আরেকটি পাল্টা কমিটি ঘোষণা করে।
এ ব্যাপারে নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক হাফিজ আবুল কাসেম উপজেলার সংগঠনের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন এ কথাটি স্বীকার করে তিনি এ প্রতিবেদককে জানান, কেন্দ্রীয় দায়িত্বশীলদের পরামর্শ অনুযায়ী আমাদের কমিটি হয়েছে।শুনেছি কয়েকজন কর্মী পাল্টা আরেকটি কমিটি গঠন করেছে।
পাল্টা কমিটির সভাপতি হাফিজ মাওলানা কবির আহমদ জানান, কাউন্সিলে সবার মতামত না নিয়েই কমিটি ঘোষণা করা হয়েছে। সাধারণ সম্পাদক নিয়ে সবার দ্বিমত থাকার পরও থাকে কমিটিতে সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছে।তিনি আরো জানান, পূর্বের কমিটিতে আবুল কালাম (বর্তমান সাধারণ সম্পাদক) সিনিয়র সহ-সভাপতি ছিলেন। কোন নিয়মে তিনি সিনিয়র সহ-সভাপতি থেকে সাধারণ সম্পাদক হন।
এদিকে কেদ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছয়ফুর রহমানের সাথে এ প্রতিবেদক মুঠোফোনে বার বার কল করলেও তিনি তা রিসিভ করেননি।